শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের বিনামূল্যে রাখার ঘোষণা বিলাসবহুল হোটেলের

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে চলমান ফ্লাইট বিঘ্নের মধ্যে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছে বিলাসবহুল হোটেল পালাজ্জো ভার্সেস দুবাই। হোটেলটি জানিয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে বিপাকে পড়া ভ্রমণকারীদের জন্য তারা বিনামূল্যে থাকার ব্যবস্থা করবে, সঙ্গে থাকবে ব্রেকফাস্ট।

তবে এই সুবিধা কক্ষের প্রাপ্যতা ও ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাইয়ের ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হোটেলটি জানায়, অপ্রত্যাশিত পরিস্থিতিতে শহরে আটকে পড়া অতিথিদের সহায়তায় তারা প্রস্তুত এবং সংশ্লিষ্ট ইউএই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

হোটেলটি সম্পূর্ণরূপে চালু রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সহায়তা প্রয়োজন হলে যাত্রীদের সরাসরি +9714556 8888 নম্বরে যোগাযোগ বা [reservations@palazzoversace.ae](mailto:reservations@palazzoversace.ae) ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আবুধাবিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সংস্কৃতি ও পর্যটন বিভাগ আবুধাবি একটি আনুষ্ঠানিক সার্কুলারের মাধ্যমে হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ করতে না পারা অতিথিদের অতিরিক্ত রাতের জন্য থাকার মেয়াদ বাড়াতে। অতিরিক্ত খরচ বহন করবে আবুধাবি সরকার, এমনটাই নিশ্চিত করা হয়েছে।

তবে দুবাইয়ে অতিরিক্ত থাকার খরচ অতিথিদের কাছ থেকেই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে হোটেল সূত্রে জানা গেছে।

ইউএই-র বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনগুলো যাত্রীদের স্পষ্ট ফ্লাইট নিশ্চিতকরণ ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

সূত্র: গালফ নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com