শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা, নিহত অন্তত ৮০

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকারের একজন কর্মকর্তা।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ হামলার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে ইরানের একটি ফ্রিগেট ডুবিয়ে দিয়েছে। ওই জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।

আগের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার জলসীমার বাইরে ভারত মহাসাগরে থাকা একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশনকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

পেন্টাগনের ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান মাত্র শুরু হয়েছে এবং সামনে আরও বড় ধরনের হামলা হতে পারে।

তিনি দাবি করেন, চলমান অভিযানের ধারাবাহিকতায় খুব শিগগিরই ইরানের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

পিট হেগসেথ আরও জানান, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, চলমান সংঘাতের এটি কেবল প্রাথমিক ধাপ এবং সফলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, এই অভিযানে সফল হতে যত সময় প্রয়োজন আমরা তত সময় নেব।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com