শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

জামায়াত জোটের অভিযোগে এনসিপি থেকে পদত্যাগ ৭ নেতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। তারা লিখিতভাবে দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি ছড়িয়ে পড়ে।

পদত্যাগ করা নেতারা হলেন, জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে, যা তাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা পদত্যাগপত্রে লিখেছেন, দলটির বহুমাত্রিক ও বহুত্ববাদী আদর্শে বিশ্বাস করে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তে সেই আদর্শ থেকে দল সরে গেছে বলে তার মনে হয়েছে। এ অবস্থায় তিনি দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, কিছু নেতার পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত আবেদন জমা পড়েনি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনের আগেই দল থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা, সামান্থা শারমিনসহ কয়েকজন নেতা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com