মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরের পীরগঞ্জে ক্লু-লেস হত্যা

১০হাজার টাকার জন্য দাদিকে খুন; ১৬৪ ধারায় জবানবন্দিতে গ্রেফতার নাতি

  • সবশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জে ১০হাজার টাকার চেয়ে না পাওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তার নাতি অনিক হাসান হৃদয় (১৯) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাকে রংপুরের পীরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলি ম্যাজিস্ট্রেট মন্তাজ আলীর আদালতে তোলা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত শনিবার (১৮ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার খেদমতপুর ইউনিয়নের ঘেগারতল এলাকায় আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম ওই এলাকার মো. হাকিম মিয়ার স্ত্রী ছিলেন।

ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যরা প্রথমে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। সকালে প্রতিবেশীরা ঘর থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হত্যার ঘটনার পর পীরগঞ্জ থানা পুলিশ ক্লুলেস এই হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর হোসেন ৪৮ ঘণ্টার মধ্যেই উন্নত প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার এলাকা থেকে নিহতের নাতি অনিক হাসান হৃদয়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে, পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,“অনিক হাসান হৃদয় তার দাদী আকলিমা বেগমের(৬৫) কাছে ১০হাজার টাকা চেয়েছিল। দাদি সেই টাকা না দেয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তবে আমরা এখনো তার পূর্ণাঙ্গ স্বীকারোক্তিটি পাইনি। পেলে আরও তদন্ত করে দেখা হবে।”

মরদেহ উদ্ধারের পর ওইদিনই নিহতের ভাই অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com