শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

নেতানিয়াহু কি নিহত হয়েছেন, ইরানি সংবাদমাধ্যম যা বলছে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন—এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু হিব্রু সূত্রে ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার বিষয় তুলে ধরা হয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত যোগাযোগমাধ্যমে সর্বশেষ ভিডিও প্রকাশ হয়েছে প্রায় তিন দিন আগে। ছবি প্রকাশের ক্ষেত্রেও কয়েক দিনের ব্যবধান দেখা গেছে। এরপর থেকে তার নামে যে বিবৃতিগুলো এসেছে, সেগুলো শুধু লিখিত আকারে প্রকাশিত হয়েছে।

এর আগে প্রায় প্রতিদিনই তার ভিডিও বার্তা প্রকাশিত হতো। গত কয়েক দিনে নতুন কোনো ভিডিও না আসায় গুজব আরও জোরালো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে ড্রোন হামলার সম্ভাবনা মোকাবিলায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে হিব্রু ভাষার কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়াও নানা জল্পনার জন্ম দিয়েছে।

একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত বিবৃতিতেও নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় কিছু মহলে প্রশ্ন উঠেছে।

তবে পর্যবেক্ষকদের মতে, এসব তথ্যের ভিত্তিতে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না আসায় গুজব আরও ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com