চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হুমায়ুন কবিরের বাবা জুয়েল মিয়া (৪৫) প্রায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাঠেরহাট এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১০ মার্চ) নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন হুমায়ুন কবির।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জুয়েল মিয়া স্থানীয় মাঠেরহাট বাজারে যান। সেখান থেকে তিনি গ্রামের নিকটবর্তী বাসস্ট্যান্ডে পরিচিত এক দোকানে সাইকেল রেখে পাশের নাগেরহাট বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হুমায়ুন কবির জানান, নিখোঁজের ঘটনায় বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে জানিয়েছে, রাত ৯টা ৩৯ মিনিটে তার সর্বশেষ অবস্থান বগুড়ার চারমাথা এলাকায় পাওয়া গেছে।
তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত কললিস্ট (সিডিআর) সংগ্রহসহ অনুসন্ধানে পুলিশের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় জুয়েল মিয়ার পরনে ছিল কালো প্রিন্টের শার্ট ও পুরোনো লুঙ্গি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
পরিবার জানিয়েছে, জুয়েল মিয়ার কোনো মানসিক সমস্যা নেই। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
০১৮৮৭১২৫৬৫৫
০১৩১৮০৯৫৭৩৪
ঠিকানা: বাতাসন (ডাক্তারপাড়া), মাঠেরহাট, লোহানীপাড়া ইউনিয়ন, বদরগঞ্জ, রংপুর।