মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না। অতীতে যেমন অপশক্তি এতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। সেখানে সমন্বয়ক আসিফ মাহমুদকে প্রধান আসামি করা হয়েছিল। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশে এমন উদ্যোগ উদ্বেগজনক এবং নিন্দনীয়।

নাহিদ ইসলাম আরও বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়। বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক।

তার মতে, ছাত্রনেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার চেষ্টা প্রমাণ করে যে পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com