সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্যাপন করা হবে।
দেশটির চাঁদ দেখা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হলেও তা দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে পরদিন ঈদ উদ্যাপন করা হয়।
চাঁদ দেখার তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদ্যাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা থাকে।
প্রতিটি দেশ নিজ নিজ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।