মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৭ জন সংবাদটি দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে কনিস্ক মাঝি নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কনিস্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানান, ওই কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হল প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com