রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

ছিনতাইকারীর হেঁচকা টানে নারীর মৃত্যু: মামলা হলেও গ্রেপ্তার নেই

  • সবশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৭ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট কোনো তথ্য পায়নি পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে তুরাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন ছিনতাইকারী ওই নারীর ব্যাগে টান দেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা রিকশাচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে ঘটনার সুনির্দিষ্ট স্থান ও বিস্তারিত জানা যাবে। তবে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা ২১ বছর বয়সী মুক্তা আক্তারের ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বরগুনার বাসিন্দা মুক্তা আক্তার স্বামী লিমন হোসেনের সঙ্গে রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি ঈদের কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

শুক্রবার তুরাগ থানায় মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে তা নিজ বাড়ি বরগুনায় নেওয়া হবে বলে পরিবার জানিয়েছে।

এদিকে পুলিশ বলছে, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com