মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মায়ের প্রতি ভালোবাসা, স্মৃতি ও আবেগের গল্প নিয়ে

‘মা’ শিরোনামের রিদয় জে জের নতুন গান

  • সবশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

মায়ের প্রতি ভালোবাসা, স্মৃতি ও আবেগের গল্প নিয়ে প্রকাশ পেয়েছে নতুন গান ‘মা’। গানটির কথা লিখেছেন গীতিকার রানা মাসুদ এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গিত শিল্পি রিদয় জে জে। গত ২০ মার্চ ইউটিউবে রিদয় জে জে’র অফিসিয়াল চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

গানটি নিয়ে গীতিকার রানা মাসুদ জানান, ‘মা’ লিখতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, এই গান কেবল একটি সৃষ্টিই নয়, বরং ব্যক্তিগত অনুভূতির গভীর প্রকাশ। গানটির প্রতিটি লাইনে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

গানটি শুনতে পারেন-

অন্যদিকে শিল্পী রিদয় জে জে বলেন, তার জীবনের নানা চড়াই-উতরাইয়ের পেছনে মায়ের অবদান সবচেয়ে বড়। সেই অভিজ্ঞতা থেকেই গানটির ভিডিওতে জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। গানটির সঙ্গে নিজের অতীতের অনেক স্মৃতির মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।

মিউজিক ভিডিওটিতে গ্রামীণ জীবন, সংগ্রাম ও মা-সন্তানের সম্পর্কের নানা আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ফজলে রাব্বি ও শিলা মনসুরসহ আরও অনেকে। নির্মাণে ছিলেন সোহাগ রহমান।

গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শিল্পী ও গীতিকার দুজনই শ্রোতাদের গানটি শোনা, দেখা এবং নিজেদের মায়ের গল্প শেয়ার করার আহ্বান জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com