সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধা শহরে তেল না পেয়ে বাইকারদের সাময়িক সড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল আরোহীরা মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে সাময়িকভাবে সড়ক অবরোধ করেছেন। ঘটনা ঘটে আর রহমান পেট্রোল পাম্পের সামনে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য বিপুলসংখ্যক বাইকার পাম্পে উপস্থিত ছিলেন। তবে পাম্পের অকটেন সরবরাহ মেশিনের বিকল থাকার কারণে তারা তেল নিতে ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়ে বাইকাররা সড়কে অবস্থান নেন, যার ফলে উভয় দিকের যানবাহন আটকা পড়ে এবং মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বাইকাররা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পাম্প কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সময় বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে পেট্রোল সরবরাহ শুরু হয়। তবে অকটেন সরবরাহের মেশিন এখনও বিকল, যা প্রায় দুই ঘণ্টা পর পুনরায় চালু করা সম্ভব হবে।

অনেক গ্রাহক অভিযোগ করেন, তারা গভীর রাত থেকেই লাইনে অপেক্ষা করছিলেন। কেউ কেউ দাবি করেছেন, তেলের দাম বাড়ার আশঙ্কায় পাম্প কর্তৃপক্ষ মেশিন বন্ধ রেখেছিলেন।

এ ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শহরের সাধারণ যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com