মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করতে রাজধানীসহ সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ, সরকার থেকে কোনো বাধ্যতামূলক নির্দেশনা আসেনি। তবে দেশের ব্যবসায়ীরা বিষয়টি গুরুত্ব দিয়ে মেনে চলবেন বলে আশা করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগরসহ সারাদেশে দোকান ও শপিংমলগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

তবে কিছু জরুরি সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। যেমন—হোটেল ও রেস্তোরাঁ, ফার্মেসি, কাঁচাবাজার, অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবা।

ব্যবসায়ী নেতারা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমবে এবং সামগ্রিকভাবে জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

আরএনবি/একেএম

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com