মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৩৮.৫ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপে গলছে সড়কের পিচ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

তীব্র গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। হঠাৎ তাপমাত্রা বেড়ে জেলায় মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে, বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন করে দুর্ভোগ তৈরি হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তীব্র গরমের কারণে জেলার বিভিন্ন সড়কের পিচ নরম হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে এমন চিত্র দেখা গেছে, যা যান চলাচলেও প্রভাব ফেলছে।

এদিকে জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের দুর্ভোগ আরও বেড়েছে। তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

এক মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে।

শুধু চালকরাই নয়, দিনমজুরদের অবস্থাও কঠিন হয়ে পড়েছে। প্রচণ্ড রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

এক দিনমজুর বলেন, রোদ এত বেশি যে কাজ করা কঠিন হয়ে পড়েছে, তবুও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com