মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জ্বালানি ও গ্যাস নিয়ে দেশে এলো আরও ৪ জাহাজ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল, এলএনজি ও এলপিজি নিয়ে আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর এলাকায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি বন্দরে পৌঁছানো নবম জ্বালানিবাহী জাহাজ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করে। এতে প্রায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা ঝান’ নামের আরেকটি জাহাজ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার রাতেই এটি বন্দরে ভিড়তে পারে।

এছাড়া আরও দুটি বড় জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে ইতোমধ্যে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এসব জাহাজ যুক্ত হলে জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানি বাড়ানো হয়েছে।

সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও গ্যাস আমদানির এই ধারা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com