মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরজু আহমাদ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ দল থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর কাছে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

গণমাধ্যমকে আরজু আহমাদ বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষায়, “দলের প্রতি কোনো ক্ষোভ নেই। তবে বর্তমানে পর্যাপ্ত সময় দিতে পারছি না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আরও জানান, দলের অগ্রগতি কামনা করেন এবং ভবিষ্যতেও দলের জন্য শুভকামনা থাকবে।

দলের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব নয়, বরং ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণেই এই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দলগুলোর ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সময় ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com