সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সৌদিতে সতর্কতা জারি, যে কোনো সময় হামলা

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের পূর্বাঞ্চলে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয়।

শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পূর্বাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা পাঠানো হয়। এতে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সতর্কতা জারির সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

এদিকে একই সময়ে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের দাবি করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানায়, বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে দুটি যুদ্ধবিমান, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com