মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন মিঠাপুকুরের সাব্বির

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-এ অনুষ্ঠিত ১৮তম জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থী সাব্বির।

গত ৩ ও ৪ এপ্রিল দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে Aloha Bangladesh। এতে দেশের ৬ শতাধিক স্কুলের প্রায় ৩ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়া সাব্বির মিঠাপুকুর বেগম রোকেয়া শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে।

২০০৮ সাল থেকে নিয়মিত আয়োজন করা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য শিশুদের দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা। এবারের আসরে অংশগ্রহণকারীরা মাত্র ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে নিজেদের মেধার প্রমাণ দেয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি ও গণিত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com