চলতি বছর পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে এক সভা করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শব্দ ব্যবহারে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয়। বিভাজন নয়, বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
তিনি আরও জানান, এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে—এবার থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।
সংস্কৃতিমন্ত্রী আশ্বস্ত করেন, শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও UNESCO-এর স্বীকৃতির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।