মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এলডিসি উত্তরণের মতো পূর্ণ প্রস্তুতি নেই: অর্থমন্ত্রী

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের জন্য এখনো পূর্ণ প্রস্তুতি তৈরি হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বৈদেশিক ঋণের চাপ, অভ্যন্তরীণ দেনা বৃদ্ধি এবং উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় কিছু দুর্বলতাও রয়েছে, যা উত্তরণের পথে বাধা তৈরি করছে।

সভায় জাতিসংঘের সংস্থা UN-OHRLLS একটি স্বতন্ত্র মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করে। সেখানে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এর প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ সৃষ্টি করবে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে।

তিনি আরও বলেন, সরকার এখনো জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে দীর্ঘদিন এই চাপ বহন করা সম্ভব নয় এবং শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপর পড়তে পারে।

বর্তমান পরিস্থিতিকে ‘প্রতিদিনের সংকট মোকাবিলা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ অর্থনৈতিক সূচকই এখন নিম্নমুখী। তবে সরকার অর্থনীতিকে পুনরুদ্ধারে কাজ করছে।

এ অবস্থায় এলডিসি উত্তরণ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং সক্ষমতা বৃদ্ধি করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com