সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুন্দরগঞ্জে টলি প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত ৪

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইটবোঝাই টলি নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার উত্তর বামনজল (দোলাপাড়া) এলাকার বটতলার কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলার পূর্ব বৈদনাথ শেখপাড়ার রেজাউল ইসলাম (১৮), ছাইতানতোলা গ্রামের  শহিদুল ইসলাম (২৭), নাচনী ঘগোয়া এলাকার সাইফুল ইসলাম (২৮) ও শেখপাড়ার আব্দুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই টলি নিয়ে প্রতিযোগিতা করার সময় একটি টলি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে টলিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঝুঁকিপূর্ণ টলি প্রতিযোগিতার কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com