মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

তত্ত্বাবধায়ক সরকার ফিরলে জনগণ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করবে

অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জাপা নেতা মোস্তফা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

জাতীয় পার্টির (জাপা) কো–চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাঁর দাবি, বর্তমান অন্তর্বর্তী পরিষদে থাকা দুই ছাত্র উপদেষ্টার অধীনে নির্বাচন হলে জনগণ সেই প্রক্রিয়া মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আদালতের মাধ্যমে ফিরে আসে, তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে টেনে নামাবে।” তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা হলে আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। দেশের মানুষ চায় ন্যায়বিচার ও নিরাপত্তা, দলীয় আধিপত্য নয়।”

জাপা নেতা অভিযোগ করেন, “দেশের কোনো জায়গাতেই মানুষ এখন স্বস্তিতে নেই। প্রশাসন, সচিবালয় কিংবা আদালত— কোথাও স্বাভাবিকতা নেই। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ ভেঙে দিয়েছে, অথচ আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না।”

তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার সময়ের চেয়েও খারাপ দিকে যাচ্ছে। উপদেষ্টাদের কাছ থেকে নির্দেশ আসে, পুলিশ তা বাস্তবায়ন করে—এটাই এখন বাস্তবতা।”

রংপুর সিটির সাবেক মেয়র বলেন, “জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আমাদের দুই কর্মী শহীদ হয়েছেন, অনেকে কারাগারে। অথচ সেই সরকারের আমলে এখন আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। সংলাপে ডাকছে না, সমাবেশে বাধা দিচ্ছে, লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহানা করছে।”

তিনি আরও দাবি করেন, “অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিকদের নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটি জাতির জন্য বিপজ্জনক ইঙ্গিত।”

মোস্তফা বলেন, “দেশে এখন অগ্নিকাণ্ড ও ধ্বংসাত্মক রাজনীতি চলছে। বিমানবন্দর, ট্রেনলাইন ও আবাসিক এলাকায় আগুনের ঘটনা বাড়ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দুর্বল অর্থনীতিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে।”

তিনি দাবি করেন, “বাংলাদেশ এখন আন্তর্জাতিক পরিসরে একা হয়ে পড়ছে। জাতিসংঘ থেকে সৈন্য ফেরত পাঠানো হচ্ছে, বিভিন্ন দেশ সম্পর্ক সীমিত করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সোনার বাংলার স্বপ্নও বিপন্ন হবে।”

আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসিরের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদুল ইসলাম বক্তব্য দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com