মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নোরা ফাতেহির গান নিয়ে বিতর্ক, তলব উপেক্ষা; কড়া অবস্থানে কমিশন

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন
ভারতীয় অভিনেত্রি নোরা ফাতেহি-ফাইল ছবি
ভারতীয় অভিনেত্রি নোরা ফাতেহি-ফাইল ছবি

বলিউড তারকা নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। গানের কথার অশালীনতা ও দৃশ্যায়ন নিয়ে বিষয়টি পৌঁছেছে ভারতের জাতীয় মহিলা কমিশনে।

গত ৭ এপ্রিল কমিশনের ডাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ থাকলেও উপস্থিত হননি নোরা। এতে অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।

তবে অনুপস্থিত থাকলেও আপাতত ছাড় পাচ্ছেন না এই অভিনেত্রী। কমিশন তাকে শেষবারের মতো হাজির হওয়ার সুযোগ দিয়েছে। কমিশনের চেয়ারপারসন Vijaya Rahatkar-এর নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ জানানো হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

এই বিতর্কে জড়িয়েছেন আরও অনেকে। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকেও একই ইস্যুতে ৮ এপ্রিল আলাদাভাবে তলব করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধিরা। এ সময় গানের কথা ও উপস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

কমিশনের কঠোর অবস্থানের মুখে নির্মাতারা ইতোমধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের বিষয়বস্তু তৈরিতে আরও সতর্ক থাকার আশ্বাসও দিয়েছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com