শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

রংপুরের বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে দায়ের হওয়া এক চাঞ্চল্যকর বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যা, ধর্ষণ, অপহরণ, রাহাজানি, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ভিকটিমের স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকাকালে তার বাক-প্রতিবন্ধী স্ত্রীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত নিফুল মিয়া জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ভিকটিম আকার-ইঙ্গিতে ঘটনাটি স্বামীকে জানালে তিনি একই দিন রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী) অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-৭৯)। ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তাকে গ্রেফতারে অভিযান চালায়।

র‌্যাব-১৩ এর সিপিএসসি, রংপুর এবং সিপিসি-৩, গাইবান্ধার একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল ২০২৬) ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি মোঃ নিফুল মিয়া (৪২)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নিফুল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com