মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ যুবক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামের তিন যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান নামে এক যুবকের সঙ্গে অন্যদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com