মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তামিমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের শুভেচ্ছা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিন মাসের জন্য গঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীব শুক্লা, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সহসভাপতি।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। দায়িত্ব গ্রহণের পরপরই দেশের ক্রিকেটে শৃঙ্খলা ও সুনাম ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এ অধিনায়ক। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারতের ক্রিকেট বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাজীব শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও তামিমকে এই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বিসিসিআই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com