মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট ছাড়ার ইঙ্গিত রশিদ খানের

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

লমান Indian Premier League-এর মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার  রশিদ খান। শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার আইপিএলে গুজরাটের হয়ে দিল্লির বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা জানান রশিদ।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার কথাই তাকে ভাবতে হচ্ছে। পিঠের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে টেস্ট ম্যাচ খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।রশিদ জানান, অস্ত্রোপচারের পর জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ৬৭ ওভার বল করার পর চিকিৎসক তাকে সতর্ক করে দেন। এরপর থেকেই শরীরের ওপর অতিরিক্ত চাপ না নেওয়ার সিদ্ধান্তে আসেন তিনি।

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আফগানিস্তান মোট ১২টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৬টিতে অংশ নিয়েছেন রশিদ। ২০২৩ সাল থেকে পিঠের চোটে ভুগছেন এই স্পিনার এবং ২০২৪ সালে লন্ডনে অস্ত্রোপচার করান।আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার কারণে তার ওপর অতিরিক্ত চাপ পড়ছে বলে মনে করা হচ্ছে।রশিদ খান জানান, এখন তার মূল লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। তিনি বলেন, “আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে খেলার মতো ফিটনেস আমার আছে। তবে এই মুহূর্তে টেস্ট ক্রিকেট খেলা কঠিন।”গত আসরে চোটের কারণে পুরোপুরি ছন্দে না থাকলেও এবারের আইপিএলে নিজের পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই স্পিনার।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com