মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন, লিস্টারকে নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ সফরের ঠিক আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে New Zealand national cricket team। ইনজুরির কারণে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।দুই বছরেরও বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরলেন অকল্যান্ড এসেসের এই পেসার। ক্লার্ক নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলে চোট পান, যা তাকে পুরো বাংলাদেশ সফর থেকেই ছিটকে দিয়েছে।এদিকে ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স। পাকিস্তান সুপার লিগে Rawalpindi Pindi Boys-এর হয়ে খেলতে এনওসি নিয়ে সেখানে যোগ দিচ্ছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হয়ে খেলবেন সিয়ার্স।নির্ধারিত সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল।আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ এপ্রিল থেকে একই ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচ শেষে ঢাকায় ফিরবে দল দুটি, আর ২ মে মিরপুরে শেষ ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে।

নিউজিল্যান্ড স্কোয়াড:

ওয়ানডে:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com