সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সকাল ৭টা বাজলেই যাবে বিদ্যুৎ, আসবে যখন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। উপজেলার বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী। সংবাদ সুত্র: নিউজ২৪।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com