সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুরআন তেলাওয়াতে জাতীয় চ্যাম্পিয়ন লালমনিরহাটের মাদ্রাসা ছাত্র আসিফ

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের এক মাদ্রাসা ছাত্র কুরআন তেলাওয়াতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। রাজধানীর Dhaka Residential Model College-এ আয়োজিত ‘৩য় ডিআরএমসি জাতীয় ইসলামি সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ এই সাফল্য অর্জন করে মোহাম্মদ আসিফ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে আসিফ।জানা যায়, আসিফের জীবনের গল্প সংগ্রামের। জন্মের পরপরই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। পরে নানি তাকে লালমনিরহাটের তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ গ্রামে লালন-পালন করেন। দারিদ্র্যের মধ্যেই তার শৈশব কেটেছে।পরবর্তীতে ‘হাজী রেফাজ উদ্দিন শহীদ মোল্লা হাফেজী মাদ্রাসা ও এতিমখানা’-তে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানে ১৫ পারা হিফজ সম্পন্ন করার পাশাপাশি ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।‘হাইয়্যা আলাল ফালাহ’ স্লোগানে আয়োজিত এই উৎসবে দেশের শতাধিক প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। ৩২টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াতে সেরা হয়ে জেলার জন্য গৌরব বয়ে আনে আসিফ।অনুষ্ঠানটি আয়োজিত হয় কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনের তত্ত্বাবধানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের প্রশংসা করেন ড. মিজানুর রহমান আজহারী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com