মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

চাইলেও হরমুজ পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান!

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে ইরান।

বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু চাইলেও একটি কারণে সেই অবরোধ তুলতে পারবে না ইরান।

সেই কারণটি হলো মাইন। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করা অংশ হিসেবে সেখানে জলমাইন পেতেছিল ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

কিন্তু প্রণালির কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল, তা এখন শনাক্ত করতে পারছে না আইআরজিসি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজে মাইন পাতার জন্য ছোটো আকারের রণতরী ব্যবহার করেছে আইআরজিসি। কিন্তু প্রণালীর যেসব জায়গায় মাইন পাতা হয়েছে, তার সবগুলো নথিভুক্ত বা রেকর্ড করা হয়েছে কি না— এটি এখনও স্পষ্ট নয়।

অবশ্য মাইন পাতার তথ্য যে একেবারেই নথিভুক্ত করা হয়নি, তা নয়। কিছু এলাকায় মাইন স্থাপনের তথ্য নথিভুক্ত করেছে আইআরজিসি, কিন্তু সেখানেও সমস্যা আছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নথিতে যেসব জায়গায় মাইন পাতার রেকর্ড রয়েছে, সেসব মাইনের বেশির ভাগই সরে গেছে কিংবা ভেসে গেছে; অর্থাৎ আগের জায়গায় নেই। এ কারণে এসব মাইন শনাক্ত করা এখন বেশ কঠিন।

এক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, “হরমুজে এলোমেলোভাবে মাইন পেতেছে ইরান।”

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি হয়। কিন্তু মাইন সমস্যার কারণে দ্রুত জলপথটি নিরাপদ করতে না পারায়, তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের প্রধান অঞ্চলে ‘সমুদ্র মাইনের ঝুঁকি’ উল্লেখ করে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক সকল জাহাজকে জানানো হচ্ছে যে, সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলতে এবং সমুদ্র মাইনের সাথে সম্ভাব্য সংঘর্ষ থেকে সুরক্ষিত থাকতে…তাদের হরমুজ প্রণালীতে চলাচলের পরিবর্তে বিকল্প পথ অবলম্বন করা উচিত।”

উল্লেখ্য, পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের ২৫ শতাংশ জ্বালানি তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য এ প্রণালীর গুরুত্ব আরও বেশি। কারণ এই তিন দেশের জ্বালানি সরবরাহের ৮০ শতাংশই আসে এই প্রণালি দিয়ে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com