সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানানো হবে। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”

তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি দেশনেত্রী নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা চাই তিনি নির্বাচনে অংশ নিন।

সালাহউদ্দিন জানান, চলতি মাসে কমপক্ষে ২০০ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা সম্পর্কেও তিনি মন্তব্য করেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপি জোটভুক্ত হবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।

তিনি আরও বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। কিন্তু আরপিও পাসের পর আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত নাও হতে পারে।

সংবাদসুত্র: ঢাকাপোস্ট

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com