সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন সংবাদটি দেখেছেন

দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন নতুন সন্দেহজনক রোগী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ১ জনের হাম নিশ্চিত ছিল, আর বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদের মধ্যে চারজন ঢাকা জেলার বাসিন্দা। ঢাকা বিভাগেই মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সংক্রমণের দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত রোগী ১৭৬ জন।

হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অভিভাবকদের শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com