সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বর্ষবরণে জামায়াতের এমপি- সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৮৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ
বাংলা সংস্কৃতির অন্যতম বড় উৎসব পহেলা বৈশাখের বর্ষবরণে এবার প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এ অংশগ্রহণকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র সমালোচনা, ক্ষোভ আর প্রশ্নের ঝড়। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান ও শোভাযাত্রায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। তারা বাংলা সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে অংশগ্রহণ করেছে বলে দাবি করলেও, বিষয়টি সহজভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই প্রশ্ন তুলছেন—যে দল দীর্ঘদিন ধরে পহেলা বৈশাখসহ নানা সাংস্কৃতিক আয়োজনে আপত্তি জানিয়ে এসেছে, তাদের এই হঠাৎ ‘সংস্কৃতি প্রেম’ কেন? সমালোচকদের ভাষ্য, এটি আদর্শগত পরিবর্তন নয়, বরং রাজনৈতিক কৌশল এবং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা।
দীর্ঘদিনের অবস্থান বদলে প্রথমবারের মতো পহেলা বৈশাখের বর্ষবরণে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।
বছরের পর বছর ধরে বাংলা নববর্ষের বিভিন্ন আয়োজন ও সংস্কৃতিকে ‘অইসলামিক’ আখ্যা দেওয়া দলটির হঠাৎ এই অংশগ্রহণকে অনেকেই দেখছেন ‘দ্বিমুখী অবস্থান’ হিসেবে। ফেসবুক-টুইটারজুড়ে প্রশ্ন উঠেছে—এটি কি আদর্শের পরিবর্তন, নাকি শুধুই রাজনৈতিক কৌশল?

অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখছেন, “যারা এতদিন বৈশাখকে অপসংস্কৃতি বলেছে, তারাই আজ শোভাযাত্রায়!” কেউ কেউ আবার এটিকে ‘জনপ্রিয়তা অর্জনের চেষ্টা’ বলেও মন্তব্য করেছেন। সমালোচকদের দাবি, জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেদের গ্রহণযোগ্য করতে এমন পদক্ষেপ নিয়েছে দলটি।তবে কিছু মহল বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখছে। তাদের মতে, এটি যদি সত্যিকার অর্থে সাংস্কৃতিক স্বীকৃতির প্রতিফলন হয়, তবে তা দেশের জন্য ভালো বার্তা হতে পারে।
Rony Talukdar নামের এক ফেসবুক ব্যবহারকারী তার ব্যবহারিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায় রংপুর ৬ সংসদীয় আসনের এমপি মাওলানা নুরুল আমিনকে বর্ষবরণে অংশ নেয়া একটি ছবি দিয়ে যা লিখেছেন তা হুবহু দেয়া হলো –

জামাতের এমপি হলে কি নববর্ষ পালন করা হালাল হয়ে যায়? কি মাওলানা সাহেব ইহার ব্যাখ্যা কি দিবেন? পাশে মহিলা মানুষকে রেখে ( ছবিতে যিনি আছেন ওনি পীরগঞ্জ উপজেলার ইউএনও মহোদয়) ছবি দেওয়া কি জায়েয? ইসলামের বিধান অনুযায়ী দিবস পালন করা শিরকের পর্যায়ে পরে অথচ সামান্য ক্ষমতার লোভ আপনাদের কোথায় নামাইছে একবার দেখেন? আপনি না বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সাধারন সম্পাদক, আপনাকে যদি বাংলাদেশের বাকি ইসলামিক স্কলারগন প্রশ্ন করে এইসব হারাম, শিরক কাজ কেন করলেন তার উত্তর কি দিবেন? ক্ষমতা আপনাদের অন্তরকে মোহর লাগিয়ে দিতেছে দিনকে দিন……!!!! বিঃদ্রঃ আমার প্রশ্নের উত্তর গুলা কারও কাছে থাকলে অবশ্যই দিবেন। আজ বাংলা নববর্ষের শোভাযাত্রা ও পান্তা ভাত খাবার আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নিতে দেখা গেছে রংপুরে পীরগঞ্জ আসনের এমপি মাওলানা নুরুল আমিনসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দকে । দেখা যায় এমপি নুরুল আমিন বৈশাখের সাজে মাথায় গামছা বেঁধে বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নিতে ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি জামায়াতে ইসলামীর জন্য একটি বড় পরীক্ষা। কথার সঙ্গে কাজের মিল না থাকলে, এই অংশগ্রহণ উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্ষবরণে প্রথমবারে অংশগ্রহণ নিয়ে রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি মাওলানা নুরুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায় নি ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com