মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সংসারে সুখী হতে চাইলে প্রতিদিন এই ৫টি কাজ করুন

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
সংসারে সুখী হতে চাইলে প্রতিদিন এই ৫টি কাজ করুন
সংসারে সুখী হতে চাইলে প্রতিদিন এই ৫টি কাজ করুন

অনেকেই বলেন, দাম্পত্যে ঝগড়া হলে নাকি প্রেম বাড়ে। ঝগড়ার পর মান-অভিমানের পালা সত্যিই মধুর। তবে এই ঝগড়া একটি সীমা পর্যন্ত থাকলেই ভালো। একসঙ্গে পথ চলতে গেলে সম্পর্কে জটিলতা আসবেই, কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কৌশলও জানতে হবে।

সম্পর্ক যত পুরোনো হয়, তাতে মরচে পড়ার সম্ভাবনাও তত বাড়ে। তাই সম্পর্ক সতেজ রাখতে দু’জনকেই যত্ন নিতে হবে। চলুন জেনে নেয়া যাক, যেগুলো প্রতিদিন চর্চা করলে দাম্পত্য ও পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনতে পারে।

১. স্পর্শ

দাম্পত্যে সুখ আনতে রোজ একে অপরকে স্পর্শ করুন। যৌন সম্পর্ক স্থাপন না করলেও সঙ্গীর হাতে হাত রাখা, তাকে জড়িয়ে ধরা, স্নেহের চুম্বন— সম্পর্কে সুখী হতে এগুলো জরুরি।

২. শরীরচর্চা (একসঙ্গে সময় কাটানো)

সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ে মূলত একে অপরকে যথেষ্ট সময় না দেওয়ার কারণে। এখন অনেকেই স্বাস্থ্যের জন্য শরীরচর্চা করেন। চেষ্টা করুন একসঙ্গে একটি নির্দিষ্ট সময় শরীরচর্চার জন্য বরাদ্দ করতে। এতে স্বাস্থ্যও ভালো থাকবে এবং দু’জনে একসঙ্গে সময় কাটাতে পারবেন। শরীরচর্চার সময় না পেলে, রাতে খাওয়ার পর সঙ্গীর সাথে দশ মিনিটের জন্য হেঁটে আসুন—এতেও উপকার হবে।

৩. দিনে অন্তত একবেলা একসঙ্গে খাওয়া

কর্মব্যস্ত জীবনে খাওয়ার সময়ের ঠিক থাকে না। অফিস থাকলে যে যার সুবিধা মতো খেয়ে নেন। তবে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন অন্তত রাতের খাবারটা একসঙ্গে খেতে। একসঙ্গে খেলে একে অপরের সঙ্গে সময় কাটানো যাবে এবং খাওয়ার সময় মনের কথাগুলো ভাগ করে নেওয়া যাবে।

৪. একে অপরের কাজের প্রশংসা করা

নিজের প্রশংসা শুনতে সবাই কমবেশি ভালোবাসেন। আর সঙ্গী যখন আপনার কাজের প্রশংসা করেন, তখন আরও ভালো লাগে। চেষ্টা করুন রোজ সঙ্গীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করতে। এতে একে অপরের প্রতি প্রেম বাড়বে।

৫. ঘুমোতে যাওয়ার আগে ঝগড়া মিটিয়ে নেওয়া

সম্পর্কে ঝগড়া অশান্তি স্বাভাবিক ব্যাপার। তবে দাম্পত্যে বিবাদ এড়িয়ে চলতে রাতে ঘুমোনোর আগেই ঝগড়া মিটিয়ে নিন। প্রয়োজনে সমস্যা নিয়ে একে অপরের সঙ্গে কথা বলুন। রাগ করে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেবেন না, এতে সম্পর্কের ক্ষতি হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com