সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫

তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য সম্মাননা পেলেন রংপুরের আবু সায়েম

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। এবারের আসরে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন রংপুরের তরুণ উদ্যোক্তা আবু সায়েম, যিনি ইনবক্স আইটি সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, টেলিভিশন অভিনেতা আজিজুল হাকিম, এবং নায়িকা মিষ্টি জান্নাতসহ ব্যবসা ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বর্ণাঢ্য এই আয়োজনের পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নৃত্য, সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কর্পোরেট পেশাজীবীরা।

ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড এ বছর অনুষ্ঠানের সহ-স্পনসর হিসেবে যুক্ত হয়, যা আয়োজনে আরও মাত্রা যোগ করে।

পুরস্কার গ্রহণের পর আবু সায়েম বলেন, “এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, এমন আয়োজন শুধু পুরস্কার বিতরণ নয়—এটি উদ্যোক্তাদের শেখার ও অনুপ্রেরণা পাওয়ার একটি প্ল্যাটফর্ম। ইনবক্স আইটি সলিউশনস মানুষের জীবনের প্রযুক্তিগত সমাধান সহজতর করতে কাজ করছে। তরুণ উদ্যোক্তাদের আমি বলব— ভয় না পেয়ে চেষ্টা করো, একদিন সেই চেষ্টাই সাফল্য এনে দেবে।”

অনুষ্ঠান শেষে অতিথি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিজনেস নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের পর্ব অনুষ্ঠিত হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com