সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঈদে বড়লেখার চা শ্রমিকদের জন্য বিশেষ ভাতা, ৪৬৬৮ জন পাচ্ছেন সহায়তা

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করা হয়েছে। উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকা প্রদান করা হবে।উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই ভাতা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতার তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ চা বাগান সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com