সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিভাগীয় শহরে জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসুচি

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১১ জন সংবাদটি দেখেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী- লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী- লোগো

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

এ কর্মসূচিতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

শনিবারের কর্মসূচি সফল করতে দলগুলো শুক্রবার রাতে এক যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যে ওই আদেশের ওপর গণভোট আয়োজন।, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (বা উচ্চ কক্ষে) পিআর পদ্ধতি চালুর দাবি।,  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।, বর্তমান সরকারের তথাকথিত ফ্যাসিবাদী কর্মকাণ্ড, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।, স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্বার্থে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ২০ অক্টোবর রাজধানী ঢাকায় দলগুলো যৌথ বিক্ষোভ ও সমাবেশ করেছে। আজকের কর্মসূচির পর আগামী ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াত ও সমমনা আট দল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com