মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এলপিজির দাম বাড়ল

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগের দামের তুলনায় ২১২ টাকা বেশি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও দাম সমন্বয় করা হলো।

নতুন ঘোষণার ফলে ১২ কেজি সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা বাড়ল, যা সরাসরি ভোক্তাদের ব্যয়ে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বাজারে আন্তর্জাতিক দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com