বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পণ্য পরিবহনে খরচ বাড়ছে, এলপিজির দামও ঊর্ধ্বমুখী

  • সবশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ জন সংবাদটি দেখেছেন

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে পণ্য পরিবহন খাতে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ট্রাকভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও ইতোমধ্যে ভাড়া বেড়েছে, আবার কোথাও দর-কষাকষি চলছে।

অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থায়। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বাড়লে শেষ পর্যন্ত এর চাপ ভোক্তার ওপরই পড়বে।

এদিকে চলতি মাসে দুবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির এই ধারাবাহিকতায় গ্যাসের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এতে গৃহস্থালি ব্যয় আরও বাড়বে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তার মতে, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার না-ও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি খাতে এই মূল্যবৃদ্ধি দীর্ঘস্থায়ী হলে কৃষি, শিল্প ও নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com