বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সব দলই চেতনার ধান্দাবাজি-চান্দাবাজিতে যুক্ত : ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ জন সংবাদটি দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেছেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন ‘চেতনার ধান্দাবাজি ও চান্দাবাজির’ রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, চেতনার ধান্দাবাজি আর চান্দাবাজি — এই রাজনীতির মধ্যেই এখন সবাই জড়িয়ে গেছে। এই চান্দাবাজির অভিযোগ তুলেই ড. রেজা কিবরিয়া নুরুল হক নুরের দল থেকে সরে গিয়েছিলেন। কিন্তু তার দল কি এখন এসব থেকে মুক্ত? বিএনপি, এনসিপি বা জামায়াত—কেউই মুক্ত নয়।

তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক হলো, নতুন বাংলাদেশে সংস্কারের জন্য যে বড় সুযোগ তৈরি হয়েছিল, সেটা কাজে লাগানো যাচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র প্রথমবারের মতো এমন সুযোগ পেয়েছিল, কিন্তু আমরা সেই আলোকময়তা ধরে রাখতে পারিনি।

স্বাধীনতার পরবর্তী সময়ে আবেগ ও বাস্তবতার ফারাক প্রসঙ্গে তিনি বলেন, ৭১ সালে আবেগ থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু সেই আবেগের যৌক্তিকতা আমরা তৈরি করতে পারিনি। এখন আবার নতুন করে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু অতীতের ঘটনাকে উপেক্ষা করা হচ্ছে।

গণহত্যা প্রসঙ্গে তিনি তুলনামূলক বিশ্লেষণ করে বলেন, যদি ৭ কোটির মধ্যে ৩ লাখ মানুষ ৭১ সালে শহীদ হন, আর এখন ১৮ কোটির মধ্যে সরকারি হিসাবে ৮০০ বা জাতিসংঘের হিসাবে ১৪০০ জন মারা যায় — তাহলে অনুপাতের হিসেবে গল্পটা কী দাঁড়ায়? আমরা তখনকার হত্যাযজ্ঞকে ভুলে যেতে বলি, কিন্তু বর্তমানের ঘটনাকে গণহত্যা বলে চিহ্নিত করি। এক পক্ষ তখন হিরো, অন্য পক্ষ জিরো — এভাবে কি ইতিহাসকে বিভক্ত করা যায়?

ড. রেজওয়ানা বলেন, এখন প্রয়োজন সৎ আত্মসমালোচনা ও রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠন। শুধুমাত্র ‘চেতনা’র নামে বিভাজন নয়, বরং সত্যিকারের ন্যায়বিচার ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করাই হওয়া উচিত নতুন প্রজন্মের লক্ষ্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com