সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু

  • সবশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮০ জন সংবাদটি দেখেছেন
সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির বারান্দায় রাখা ডিজেলের ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফ ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। একপর্যায়ে সবার অগোচরে পাশে রাখা একটি কাটা প্লাস্টিকের ড্রামের কাছে যায় সে। ওই ড্রামে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল। অসতর্ক মুহূর্তে শিশুটি ড্রামের ভেতরে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়।জানা গেছে, ট্রাকের ট্যাংকি মেরামতের জন্য বাড়ির বারান্দায় ওই ড্রামে ডিজেল রাখা হয়েছিল। তবে সেটি নিরাপদভাবে সংরক্ষণ করা ছিল না।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয়দের মতে, সামান্য অসতর্কতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা শিশুদের নিরাপত্তায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।গাইবান্ধার সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু; পরিবারে শোকের মাতম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com