বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মনোনয়ন ফরম কিনেও জমা দেননি দিলরুবা খান, জানালেন কারণ

  • সবশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ জন সংবাদটি দেখেছেন
মনোনয়ন ফরম কিনেও জমা দেননি দিলরুবা খান, জানালেন কারণ

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি সংগীতশিল্পী দিলরুবা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কারণ জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। তবে ওই তালিকায় শোবিজ অঙ্গনের কোনো তারকার নাম ছিল না।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে দেওয়া স্ট্যাটাসে দিলরুবা খান মনোনীতদের অভিনন্দন জানিয়ে লেখেন, “এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও আদর্শের স্বীকৃতি।”

তিনি জানান, গত ১১ এপ্রিল তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পরে গভীরভাবে চিন্তা করে দেখেছেন—যারা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই এই সম্মান প্রাপ্য। সেই বিবেচনা থেকেই তিনি মনোনয়ন জমা দেননি।দিলরুবা খান আরও বলেন, রাজপথে সক্রিয় না থাকলেও গান ও সুরের মাধ্যমে তিনি সবসময় দলের পাশে থাকার চেষ্টা করেছেন। “আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছি,”—লেখেন তিনি।

এ সময় তিনি ২০০১ সালের নির্বাচনের স্মৃতিও তুলে ধরেন, যখন তিনি জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি লেখেন, “দলকে ভালোবাসি, এ ভালোবাসা কোনো পদ-পদবির ওপর নির্ভরশীল নয়। সারা জীবন আদর্শের পাশে থাকব।”সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেও ত্যাগী নেতাদের প্রতি সম্মান দেখিয়ে তা জমা দেননি শিল্পী দিলরুবা খান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com