আওয়ামী লীগকে সরাতে ৩৬ দিন লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না—এমন মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে রংপুরে এক বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মিছিলটি আয়োজন করা হয় চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং সারাদেশে সহিংসতার প্রতিবাদে।
আনিসুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ না হলে পরিস্থিতির পরিণতি ভালো হবে না। তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
বক্তব্যে তিনি সংশ্লিষ্ট সহিংস ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং ছাত্রশিবিরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।