মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

রাজপথ ও সংসদ—দুই জায়গাতেই আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি ছিল গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, মামুনুল হক-কে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া থেকে বিরত রাখা হলেও রাজপথে তাকে থামানো যাবে না। তিনি উল্লেখ করেন, “আমরা সংসদে আছি গণভোট বাস্তবায়নের কথা বলতে, আর রাজপথে আছেন মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজন হলে রাজপথ ও সংসদ এক হয়ে যাবে।”
সরকারের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও অন্যান্য সমস্যায় জনগণ কষ্টে রয়েছে। বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করলেও সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে এবং বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে দেশের জনগণ কোনো ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
গণভোটের ফল প্রত্যাখ্যান করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “যতক্ষণ না সরকার গণরায় মেনে নিচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় অগ্রাহ্য করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।”
সমাবেশে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com