বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পাকিস্তান সেনাপ্রধানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন
পাকিস্তান সেনাপ্রধানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (২৫ এপ্রিল) Al Jazeera-এর এক প্রতিবেদনে বলা হয়, আজ সকালে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠকে চলমান সংঘাত, যুদ্ধবিরতির অগ্রগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংঘাত কমাতে পাকিস্তান সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল Asim Munir-এর মধ্যস্থতা প্রচেষ্টার কথা তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

অন্যদিকে আসিম মুনির জানান, কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত পাকিস্তান তার মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্ত নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানি প্রতিনিধিদল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলেরও পাকিস্তান সফরের কথা রয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তার মতে, ইরানের অবস্থান ও পর্যবেক্ষণগুলো পাকিস্তানের মাধ্যমে তুলে ধরা হবে।পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগকে ঘিরে ইরান ও আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ও ভবিষ্যৎ আলোচনার দিক এখনো অনিশ্চিত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com