মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এ ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “সেশনজট নিরসনে আমরা ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করতে চাই। এরপর জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের অপেক্ষার সময় না থাকে।”

তিনি জানান, বর্তমানে সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে সরকার সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম গ্রুপে ছড়ানো তথ্য যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, “গুজব কে ছড়াচ্ছে, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যাচাই ছাড়া তা প্রচার করাও বড় সমস্যা।” গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এইচএসসি পরীক্ষার সেশনজট কমাতে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই বছরের কোর্স শেষ করে ডিসেম্বরেই পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যেন দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সুষ্ঠু পরীক্ষা আয়োজন ও গুজব প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করে শিক্ষামন্ত্রী বলেন, সচেতনতা বাড়ানো ছাড়া এ ধরনের সমস্যা মোকাবিলা সম্ভব নয়। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com