মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ জন সংবাদটি দেখেছেন

পবিত্র হজের মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল (প্রায় ৩৩ লাখ টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো স্থানে থাকার ব্যবস্থা করলে এই জরিমানা প্রযোজ্য হবে।

এছাড়া প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় এলাকায় লুকিয়ে থাকতে সহায়তা করলেও একই ধরনের শাস্তির মুখে পড়তে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিধিনিষেধ হজ মৌসুমজুড়ে কার্যকর থাকবে, অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত। হজ চলাকালীন সময়জুড়ে এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ব্যক্তি নিয়মিতভাবে ভিজিট ভিসার অপব্যবহার করে হজ পালনের চেষ্টা করেন, যা সম্পূর্ণভাবে আইনবিরোধী। এ ধরনের ঘটনায় প্রতি বছর অনেককে ফেরত পাঠানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, নিয়ম ভঙ্গকারীর সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি আইন অমান্য করলে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে নিয়ম মেনে চলার এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। এছাড়া লঙ্ঘনের ঘটনা জানাতে নির্ধারিত জরুরি নম্বর ব্যবহার করার অনুরোধও করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com