মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে পুলিশ কমিশনার এর সাথে যুবদল-সেচ্ছাসেবকদল ও কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন
রংপুরে পুলিশ কমিশনার এর সাথে যুবদল-সেচ্ছাসেবকদল ও কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রংপুর মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবকদল ও মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ রংপুরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান। এছারা মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে যদি কেউ জড়িত থাকে, সে যে দলেরই হোকনা কেন, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে আহবান জানান। পাশাপাশি বিনা অপরাধে ও মিথ্যা অভিযোগে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়েও প্রশাসনকে সজাগ থাকার জন্য নেতৃবৃন্দ বিশেষভাবে আহবান জানান।

পুলিশ কমিশনার আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শোনেন এবং প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, মহানগর কৃষকদলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, কৃষকদল কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া প্রমুখ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com