মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নতুন দায়িত্ব পেলেন সাঙ্গাকারা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পদত্যাগের পর নতুন করে কাঠামো গঠনে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ৯ সদস্যের ‘ট্রান্সফরমেশন কমিটি’, যেখানে জায়গা পেয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

কমিটিতে আরও আছেন সাবেক ক্রিকেটার রোশান মহানামা ও সিদ্ধার্থ ওয়েত্তিমুনি। এছাড়া করপোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে-কে। তিনি শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী নেতা এবং পেশায় ব্যবসায়ী।

কমিটির লক্ষ্য প্রসঙ্গে বিক্রমারত্নে বলেন, তাদের প্রধান অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসন কাঠামো ঢেলে সাজানো। এ জন্য একটি আধুনিক ও শক্তিশালী গঠনতন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দ্বিতীয় লক্ষ্য হিসেবে মাঠের পারফরম্যান্স উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, বিশ্বমানের অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং কার্যকর ইনসেনটিভ কাঠামো গড়ে তোলার মাধ্যমে জাতীয় দলগুলোকে আরও শক্তিশালী করা হবে।

‘ট্রান্সফরমেশন কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন—প্রকাশ শাফটার, অবন্তী কলম্বাগে, তুষিরা রাদেলা, উপুল কুমারাপেরুমা এবং দিনাল ফিলিপস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com